• সমগ্র বাংলা

নওগাঁয় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “মানুষের সাথে, জীবনের পাশে” প্রতিপাদ্যকে ধারণ করে নওগাঁর মান্দার নিভৃত পল্লী কাশোপাড়া ইউনিয়নের আন্দারিয়াপাড়া গ্রামে পথচলা শুরু করে অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দারুল হিকমাহ ইয়ুথ এসোসিয়েশন। সংগঠনটি ২০২৪ সালের ডিসেম্বর থেকে অদ্যাবধি নানাবিধ সামাজিক, মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

তারই ধারাবাহিকতায় আন্দারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ-উল ফিতরের ২য় দিন রবিবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করা হয়। এতে প্রায় দেড়শতাধিক দুস্থ, অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার মোঃ সাদেকুল আলমের সভাপতিত্বে ও  মান্দা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  মো: মোরশেদ আলমের (ইংরেজি) সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু রুগীকে সেবা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মোল্যা।

এছাড়াও মো: ফেরদৌস মোল্যা, ইয়াজ উকিল, রইস উদ্দীন মেম্বার, লজিম উদ্দীন, এনামুল হক মণ্ডল, আলী হাসান পিন্টু, আঃ ছালাম, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ মোরশেদ আলম, সম্পাদক মামুনুর রশীদ, মোহাব্বত পিয়াদা, শামীম হোসেন, হাফেজ মো: আ: রাযযাক, ফিরোজ হোসেন, কার্যকরী কমিটির অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য প্রকৌশলী ইকরামুল বারী প্রধান অতিথিকে উত্তরীয় দিয়ে বরণ করেন এবং সংগঠপনা ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে  স্বাগত বক্তব্যে  বিগত ১৫ মাসের বিভিন্ন সামাজিক ও মানবিক প্রোগ্রামের সারাংশ উপস্থাপন করেন এবং সংগঠনের কার্যক্রম আগামীতে চলমান রাখতে মাননীয় এমপিসহ সকলের পরামর্শ ও  সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি মাননীয় সাংসদ ডা: ইকরামুল বারী টিপু প্রত্যন্ত গ্রাম আন্দারিয়াপাড়ার সরকারি-বেসরকারি চাকুরীজীবী, স্থানীয় ব্যবসায়ী, যুবক, ছাত্র ও প্রবাসীদের সহযোগিতায় পরিচালিত এই এসোসিয়েশনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণকর কাজের প্রশংসা করেন। বর্তমান সময়ে সবাই নিজেদের স্বার্থের জন্য কাজে ব্যস্ত কিন্তু গ্রামের এই যুবকেরা এমন ব্যতিক্রম  সেবা ও কাজগুলো পরিচালিত করছে যা সত্যিই প্রসংশনীয়। এই সংগঠনের সার্বিক  সহযোগিতার জন্য ডাক্তার হিসেবেও তিনি সর্বদাই অগ্রাধিকার দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি মান্দার মধ্যে কাশোপাড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তার পরিকল্পনা মাফিক কাজ বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন।

মন্তব্য (১)





image
image

নড়াইলে চাঁদার দাবিতে কালিয়া ব্যবসায়ীর কার্যালয় ও বসতবাড়ি...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট রামানন্দপ...

image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

  • company_logo