• সমগ্র বাংলা

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের আহত ৮

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারে শিশু সহ ০৮ জন আহত হয়েছে।

রবিবার সকালে তিশা পরিবহন নামে একটি বাস লালমনিরহাট বিজিবি ক্যান্টিন মোড়ে পৌছালে কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া থেকে আসা ইজিবাইকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাসের ধাক্কায় ইজিবাইকবাইটি দুমড়ে-মুচরে যায়। আহতদের মধ্যে গুরুতর ০৪ জনকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন— আয়নাল হক (৭০), তার জামাই বাবর আলী (৪৫), ছেলে গোলাম রব্বানী (৪২), মেয়ে আছিয়া (৪৫), নুরবানু (৩২) এবং বাবর আলীর শিশু সন্তান আবদুল্লাহ (৫)সহ আরও দুইজন।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিয়াউল হাসান শিপলু জানান, “দুর্ঘটনায় আহত ৮ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে সদর থানার পুলিশ কর্মকর্তা আব্দুল মতিন জানান,  বাসটি লালমনিরহাট সদরের টেকনিক্যাল এলাকা থেকে ক্যান্টিন মোড় ঘোরার সময়   কুলাঘাটগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ৮ জন আহত হন। বাসটি জব্দ করে লালমনিরহাট পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।”

মন্তব্য (০)





image

নড়াইলে চাঁদার দাবিতে কালিয়া ব্যবসায়ীর কার্যালয় ও বসতবাড়ি...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট রামানন্দপ...

image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

  • company_logo