• সমগ্র বাংলা

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কুমিল্লায় ফাঁকা মহাসড়কে দ্রুতগতিতে চলছে যানবাহন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকাল থেকে দেশের প্রধান এ মহাসড়ক একেবারেই ফাঁকা দেখা গেছে। এদিন সকাল থেকে মহাসড়কে দ্রুত গতিতে যানবাহন চলাচল করছে। এতে অনেকটাই স্বস্তিতে বাড়ি ফিরছেন ঈদের ঘরমুখো মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের প্রধান মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুক্রবারের চিত্র ছিল স্বস্তিদায়ক। মহাসড়কের দাউদকান্দি থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত কোথাও কোনো যানবাহনের জটলা বাঁধেনি। ঢাকা থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সবকটি জেলার বাসিন্দা এ মহাসড়ক ব্যবহার করে স্বস্তিতেই বাড়ি ফিরছেন। 

এদিকে মহাসড়কের যানজট নিরসনে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এ মহাসড়কে সেনাবাহিনী, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, র‌্যাব, কমিউনিটি পুলিশিং, এবং রোভার স্কাউট সদস্যরা নিয়োজিত রয়েছে। যাত্রীদের ভোগান্তি লাগব এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পাঁচ স্তরের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করেছে। এতে স্বস্তিতেই বাড়ি ফিরতে পেরেছে ঈদে ঘরমুখো মানুষ।

ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহণের যাত্রী ইকবাল হোসেন বলেন, দেড় ঘণ্টায় ঢাকা থেকে কুমিল্লা এসে পৌঁছেছি। সড়কের কোথাও কোনো যানবাহনের জটলা দেখিনি। মহাসড়ক একেবারেই ফাঁকা। দ্রুত গতিতে যানবাহন চলাচল করছে। 

কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, মহাসড়কে যানজট নেই। ফাঁকা মহাসড়ক দিয়ে দ্রুত গতিতে মানুষ বাড়ি ফিরতে পারছে। মহাসড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ স্তরের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।

মন্তব্য (০)





image

নড়াইলে চাঁদার দাবিতে কালিয়া ব্যবসায়ীর কার্যালয় ও বসতবাড়ি...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট রামানন্দপ...

image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

  • company_logo