• সমগ্র বাংলা

বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ৩য় ধাপে ঈদ সামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের তিনমাথা রেহেনা ফলমন্ডিতে শতাধিক ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ৩য় ধাপে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বাস, মিনি বাস কোচ মালিক সমিতির সহ-সভাপতি শফিকুল ইসলাম আরফানের সার্বিক ব্যবস্থাপনায় উপহারস্বরূপ এই সামগ্রীগুলো সকলের হাতে তুলে দেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন। এসময় তিনি বলেন, পবিত্র মাহে রমজানে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ শ্রমিকদের কথা ভেবে ফল ব্যবসায়ী সমিতি যে মানবিক উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।

সিয়াম সাধনার এই মাসের শেষে দুয়ারে যখন কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর তখন জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী ফল ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। মাহে রমজানের শিক্ষা তো এটিই হওয়া উচিত যেন মানুষ একে অপরের পাশে দাঁড়াতে পারে। স্বাধীন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক চেয়ারম্যান প্রয়াত বেগম খালেদা জিয়া সর্বদাই একটি সাম্য, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন যা আগামীতে অবশ্যই তাদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বাস্তবায়িত হবে। এ সময় তিনি জেলা বিএনপির পক্ষে সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার ও ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। আয়োজন প্রসঙ্গে ফল ব্যবসায়ী সমিতির নেতা শফিকুল ইসলাম আরফান বলেন, শুধুমাত্র বিএনপি করার অপরাধে আওয়ামী সরকারের সময় তারা প্রথম সারির ব্যবসায়ীরা যেমন বঞ্চিত ছিলেন একইভাবে ক্ষুদ্র ফল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ শ্রমিকরাও তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তবে তারেক রহমানের মানবিক এই বাংলাদেশে তারা মালিক শ্রমিক সম্পর্কের সেতুবন্ধনে নানামুখী ইতিবাচক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছেন। এর আগে স্বল্প পুঁজির ব্যবসায়ী ও দরিদ্র শ্রমিকদের মেয়ের বিয়ের সহযোগিতা, চিকিৎসা সহযোগিতা, উৎসবভাতা প্রদানসহ সাধ্যমতো তারা সব রকম কাজ করেছেন। এবার ঈদের আগে কয়েক ধাপে তারা ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তৃতীয় ধাপে শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকের মাঝে লাচ্ছা, সেমাই, চিনি, গুঁড়াদুধ, তেলসহ ঈদ সামগ্রী উপহারস্বরূপ প্রদান করা হয়েছে। তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নানামুখী সহযোগিতা প্রদানসহ তাদের সমিতির পক্ষ থেকে আগামীতে ঈদ সামগ্রীর পাশাপাশি প্রত্যেক সদস্যের আমিষের চাহিদা পূরণে মাংস বিতরণ করারও পরিকল্পনা রয়েছে তাদের।

ঈদ সামগ্রী বিতরণ শেষে অনুষ্ঠানে আমদানি রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎ মালিক সমিতির প্রস্তাবিত কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন ও ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এছাড়াও প্রস্তাবিত কমিটিতে সভাপতি হিসেবে মা ফল ভান্ডারের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো: শফিকুল ইসলাম আরফান, সাধারণ সম্পাদক মো: আজমির এবং কোষাধাক্ষ হিসেবে হক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নিজামুল হক কে দায়িত্ব দেয়া হয়। ঈদের পর নবনির্বাচিত এই কমিটির সদস্যবৃন্দের অভিষেক সম্পন্ন হবে বলে জানান সংশ্লিষ্টরা।
 

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo