• সমগ্র বাংলা

অসহায় পঙ্গু জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাগকোলা গ্রামের সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করা অসহায় তরুণ জালালের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

গণমাধ্যমে জালালের করুণ অবস্থার খবর দেখে প্রতিমন্ত্রী বৃহস্পতিবার নগদ অর্থ সহায়তা পাঠান। তার পক্ষে অনুদান তুলে দেন মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মো. মামুন তালুকদার ও প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি (রাজনৈতিক) মো. আতিকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক, ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, যুবদল নেতা আব্দুর রফিক রাজন, নাহিদ হাসান ও মোহন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি আতিকুর রহমান জানান, জালালের চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতায় প্রতিমন্ত্রী মহোদয় ভবিষ্যতেও পাশে থাকবেন। এদিকে এ সহায়তায় স্বস্তি ফিরেছে জালালের পরিবারে। স্থানীয়রা একে মানবিক ও অনুকরণীয় উদ্যোগ হিসেবে দেখছেন।

মন্তব্য (০)





image

নড়াইলে চাঁদার দাবিতে কালিয়া ব্যবসায়ীর কার্যালয় ও বসতবাড়ি...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট রামানন্দপ...

image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

  • company_logo