• সমগ্র বাংলা

তিস্তায় পাথর উত্তোলন বন্ধ করতে গিয়ে চেয়ারম্যানের ওপর হামলা, পুলিশসহ আহত ২০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে পাথর উত্তোলন বন্ধ করতে গিয়ে টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় চেয়ারম্যান, সাংবাদিক, গ্রাম পুলিশ ও থানা পুলিশের সদস্যসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। 

বুধবার (১৯ মার্চ) টেপাখড়িবাড়ি একতা বাজার ও তেলিবাজার তিস্তা পাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আফসার আলি, টেপাখরিবাড়ী এলাকার আলিমুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন, লোকমান, পুলিশ সদস্য রবিউল ইসলাম ও ঠাকুরদাস প্রায় ২০ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা নদীতে দীর্ঘদিন ধরে বোমা মেশিন লাগিয়ে একটি চক্র অবৈধভাবে পাথর উত্তোলন করে বিক্রি করে আসছেন। গতকাল টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন নদী থেকে পাথর উত্তোলন বন্ধের ঘোষণা দেন। তবে আজকে সকালের দিকে চক্রটি নদী থেকে পাথর উত্তোলন শুরু করেন। সেটি জানার পরে চেয়ারম্যান কয়েকজন গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে যান৷ এসময়ে পাথর উত্তোলনকারী চক্রের সদস্যরা চেয়ারম্যানের ওপর হামলা করেন। এতে চেয়ারম্যান ও গ্রাম পুলিশ গুরুতর আহত হয়। পরে থানা পুলিশ ও সাংবাদিক খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালায় চক্রের সদস্যরা। এসময়ে তিনজন পুলিশ আহত হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক চেয়ারম্যানসহ তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

জামায়াতের টেপাখড়িবাড়ি ইউনিয়নের আমির আফসার আলী বলেন, আজকে সেখানে চেয়ারম্যান তিস্তা নদী থেকে পাথর উত্তোলন বন্ধ করতে যায়। সেখানে আমিও ছিলাম আমিসহ প্রায় ২০ জন আহত হয়েছে।

এবিষয়ে ডিমলা থানা পুলিশের উপপরিদর্শক পরিতোষ রায় বলেন, তিস্তা নদীতে পাথর উত্তোলন

বন্ধ করতে গিয়ে চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটে। সেখানে পুলিশ গেলে তাদের ওপর হামলা করা হয় এতে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছে এবং পুলিশের গাড়ী ভাঙচুর করা হয়েছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ইমরানুজ্জান বলেন, তিস্তা নদী থেকে পাথর উত্তোলন বন্ধ করতে গেলে চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখানে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা আসতেছেন আশা করি হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হবে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য (০)





image

নড়াইলে চাঁদার দাবিতে কালিয়া ব্যবসায়ীর কার্যালয় ও বসতবাড়ি...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট রামানন্দপ...

image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

  • company_logo