• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে ঈদ উপলক্ষে অসহায় শিশুদের পাশে বর্ডার গার্ড বিজিবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের অসহায়  শিশু সদনে অসহায় ও মা-বাবা হারা শিশুদের পাশে নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ মার্চ) সকালে জেলার গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

নতুন পোশাক পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুরা। তাদের মুখের নির্মল হাসি পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও আবেগঘন। গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার শিশু সদনে অসহায় ও মা-বাবা হারা অর্ধশত শিশুদের হাতে নতুন পোশাক এবং উন্নত মানের খাদ্য সামগ্রী পোলাও চাল, সেমাই, তৈলসহ সহায়ক খাদ্য উপকরণ তুলে দেন মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।

এ বিষয়ে ৫৯ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “এই শিশুরাই আমাদের সমাজের অংশ, তাদের আনন্দই আমাদের প্রকৃত অভিপ্রায় ও চাওয়া।”সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক দায়িত্বের অংশ, এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি শুধু সহায়তা নয়, বরং সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগ্রত করার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।

 

মন্তব্য (০)





image

নড়াইলে চাঁদার দাবিতে কালিয়া ব্যবসায়ীর কার্যালয় ও বসতবাড়ি...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট রামানন্দপ...

image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

  • company_logo