• সমগ্র বাংলা

কেরানীহাটে সড়ক দুর্ঘটনা: ঈগল বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট দক্ষিণ পাশে মডেল মসজিদের নিকটে ঈগল বাসের চাপায় মোটরসাইকেল আরোহী একজন নিহত ও একজন আহত হয়েছেন।

নিহত আনিল রুদ্র (৫০)। তিনি বাঁশখালী উপজেলার কালিপুর সুপুরে দোকান এলাকার দেবন্দ রুদ্রের ছেলে।

আহত সজিব রুদ্র (৩০), ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাপেল রুদ্রের ছেলে। তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় আনিল রুদ্র শ্বশুরবাড়িতে পূজায় অংশ নিতে যাওয়ার পথে সাতকানিয়া রাস্তার মাথা দক্ষিণ পাশে চট্টগ্রাম-কক্সবাজারগামী একটি ঈগল বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি আটক করে জব্দ করেছে।

 

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo