• সমগ্র বাংলা

জামালপুরে বায়োজিনের ঈদ উপহার পেল পাঁচ শতাধিক অসহায় বয়োবৃদ্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায়, দরিদ্র ও বয়োবৃদ্ধ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৮ মার্চ ) দুপুরে উপজেলার নাংলা এলাকায়' অসহায়দের পাশে নতুন কাপড়ের সঙ্গে, ঈদের আনন্দ উপভোগ করি একসাথে' শ্লোগানে ঈদকে সামনে রেখে এ খাদ্যসামগ্রী ও নতুন পোশাক বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুল হক জুয়েল ও তাঁর স্ত্রী-সন্তান উপস্থিত থেকে নিজ হাতে উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।

উপহার হিসেবে প্রতিটি প্যাকেটে সয়াবিন তেল, চিনি, লবণ, ডাল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রাখা হয়। পাশাপাশি উপকারভোগীদের মাঝে নতুন শাড়ি ও লুঙ্গিও বিতরণ করা হয়।

উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন বৃদ্ধা মমেনা বেওয়া। তিনি বলেন, ঈদের আগে এমন সহায়তা পেয়ে খুব ভালো লাগছে। এতে আমাদের মতো অসহায় মানুষের ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়ে।

জাহিদুল হক জুয়েল বলেন, মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আমরা নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ, বন্যাদুর্গতদের সহায়তা, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

নড়াইলে চাঁদার দাবিতে কালিয়া ব্যবসায়ীর কার্যালয় ও বসতবাড়ি...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট রামানন্দপ...

image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

  • company_logo