• সমগ্র বাংলা

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনকে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি পরিবহনকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিগঞ্জের শিমরাইল মোড় ও কাচপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

‎র‍্যাব জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে জনমনে অসন্তোষ ও উদ্বেগ তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। পরে জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড ও কাঁচপুর এলাকায় বাস কাউন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

‎র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় নীলাচল পরিবহনকে ৪ হাজার ৩০০ টাকা এবং ইকোনো পরিবহনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে বৃদ্ধের বিরুদ্ধে ধারাবাহিক ধৰ্ষণের অভিযোগ: কিশো...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশো...

image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি

নিউজ ডেস্ক : অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতু ও...

image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

  • company_logo