ফাইল ছবি
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রভাবশালী নেতাকর্মীদের জামিনে মুক্তির পরই অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশনা দিয়ে দাপ্তরিক আদেশ জারি করা পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। ডিআইজির ওই নির্দেশনা প্রত্যাহারের দাবিতে এ লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও শাহীনুজ্জামান যৌথভাবে ডিআইজিকে এ নোটিশ পাঠান। নোটিশে সাতদিনের মধ্যে ডিআইজির দেওয়া নির্দেশনা প্রত্যাহারের জন্য আহ্বান জানানো হয়েছে। অন্যথায় এ ব্যাপারে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি জারি করা এক ‘বিশেষ দাপ্তরিক নির্দেশনায়’ রাজশাহীর ডিআইজি মোহাম্মদ শাহজাহান উল্লেখ করেন- কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তির পর সংগঠনকে শক্তিশালী করা, পুনর্গঠন করা এবং মাঠ পর্যায়ে সক্রিয় তৎপরতা চালাতে সক্ষম, তাদের জামিনের পরপরই অন্য মামলায় গ্রেফতার দেখাতে (শ্যোন-অ্যারেস্ট) হবে।
নির্দেশনায় আরও বলা হয়, যেসব নেতাকর্মী এ ধরনের সক্রিয় ভূমিকা পালনে সক্ষম নন, তাদের ক্ষেত্রে জামিনের পর গ্রেফতার দেখানোর প্রয়োজন আপাতত নেই। রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের (এসপি) উদ্দেশে এ নির্দেশনা পাঠান রেঞ্জ ডিআইজি।
আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র কো-অর্ডিনেটর আবু আহমেদ ফয়জুল কবির জানান, যথাযথ মাধ্যমে গত ১৬ মার্চ রাজশাহী ডিআইজির কাছে এই লিগ্যাল নোটিশ পৌঁছানো হয়েছে। আশা করি, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়ে বিতর্কিত দাপ্তরিক আদেশটি প্রত্যাহার করবেন।
এ বিষয়ে কোনো মন্তব্য করতে অসম্মতি জানিয়ে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, এ বিষয়ে আমি আর কোনো বক্তব্য দিতে চাই না। আমার যা কিছু করণীয় সেটা আইনগতভাবেই করব।
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট রামানন্দপ...
পাবনা প্রতিনিধি : মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...
পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

মন্তব্য (০)