• সমগ্র বাংলা

ময়মনসিংহে কাউন্সিলর প্রার্থী মুন্নার ইফতার মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহে সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন কাউন্সিলর পদপ্রার্থী রায়হান রহমান মুন্না। আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (১৬ মার্চ) নগরীর সেনবাড়ী এলাকার একটি স্থানীয় মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে রায়হান রহমান মুন্না বলেন, আমি এলাকাবাসীর সেবা করার লক্ষ্য নিয়েই কাজ করতে চাই। অতীতেও সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মহান আল্লাহর রহমতে যদি আপনাদের ভালোবাসা ও সমর্থন পাই, তবে ভবিষ্যতেও সবসময় আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ। এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্থানীয় আলেম মাওলানা আইনুল হক। তিনি বলেন, এ ধরনের আয়োজন মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বাড়ায়। আমরা দোয়া করি, আল্লাহ তায়ালা যেন মুন্না সাহেবকে মানুষের খেদমত করার তাওফিক দান করেন।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইমতিয়াজ আমিন, তৌকির রহমান সম্রাট, রাকিব, সজিব হাসান, রাজন আহমেদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

পরিশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য (০)





image

নড়াইলে চাঁদার দাবিতে কালিয়া ব্যবসায়ীর কার্যালয় ও বসতবাড়ি...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট রামানন্দপ...

image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

  • company_logo