ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে তিন হাজার পাঁচশত পাঁচ পিস ইয়াবাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতারা হলেন চর কুশাইচর গ্রামের আ. রাজ্জাকের ছেলে জাহিদুল ইসলাম জুম্মন, নারায়ণপুর গ্রামের আহম্মদ মৃধার ছেলে আবুল মৃধা, কার্তিকপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে রাকিব, চর কুশাইচর গ্রামের রাশেদের ছেলে হাসান, কুদ্দুসের ছেলে ইয়াছিন এবং শ্রী কৃষ্ণপুর গ্রামের জলিল মোল্লার ছেলে জয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির আট হাজার টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবু বকর সিদ্দিক।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...
পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

মন্তব্য (০)