• সমগ্র বাংলা

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎​লালমনিরহাট প্রতিনিধিঃ ‎ঈদের আনন্দ বিষাদে রূপ নিল লালমনিরহাটের পাটগ্রামে। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিশুসহ একই পরিবারের তিনজন। এসময় তাদের আরেক শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। 

‎মঙ্গলবার (১৭ মার্চ) পাটগ্রামের মির্জারকোট এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎নিহত শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করতেন এবং পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন।

‎​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে শরিফুল ইসলাম দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে পাটগ্রাম থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মির্জাকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলে শিশুটি প্রাণ হারায় এবং তার ছোটবোন ও বাবা-মা গুরুতর আহত হন।

‎​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা আহত স্বামী-স্ত্রী ও কন্যা শিশু সন্তানকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বামী স্ত্রী দুজনকে মৃত ঘোষণা করেন এবং কন্যা শিশু সন্তানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহগুলো বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরপরই দ্রুত পালিয়ে গেছে। তবে ট্রাকটি শনাক্ত ও চালককে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

নড়াইলে চাঁদার দাবিতে কালিয়া ব্যবসায়ীর কার্যালয় ও বসতবাড়ি...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট রামানন্দপ...

image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

  • company_logo