• সমগ্র বাংলা

বগুড়ায় স্বর্ণগ্রামের উদ্যোগে বস্ত্র ও ঈদসামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আর্ত মানবতার সংগঠন স্বর্ণগ্রামের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো ৩ শতাধিক মানুষের মাঝে বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে সদরের সাবগ্রাম দক্ষিণপাড়া সংগঠনের নিজ কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়।

স্বর্ণগ্রামের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী অভিরাম রায়ের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে এবছর সকলের হাতে এই ঈদ উপহার তুলে দেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার। স্বর্ণগ্রাম সংগঠনের সভাপতি নূর আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সালেহ নয়ন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বর্ণগ্রামের প্রতিষ্ঠাতা অভিরাম রায় গত কয়েক বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবছর ঈদ উপহার হিসেবে ২০০ জন নারীর মাঝে শাড়ি এবং ১০০ জন পুরুষকে লুঙ্গি প্রদান করা হয়েছে। এছাড়াও প্রতিটি পরিবারের জন্য ঈদ সামগ্রীস্বরুপ লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়াদুধ বিতরণ করা হয়েছে।

বক্তারা বলেন, সমাজে অনেক বিত্তশালী মানুষ থাকলেও সবাই দান-অনুদানে এগিয়ে আসেন না। দান করা একটি মহৎ গুণ, যা মানুষের আত্মতৃপ্তি এনে দেয়। অভিরাম রায়ের মতো মানুষ যদি সকল গ্রামেই থাকতো তাহলে প্রতিটি গ্রামই স্বর্ণগ্রামে পরিণত হতো।

স্বর্ণগ্রামের অর্থ সম্পাদক লক্ষণ রায়ের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন স্বর্ণগ্রাম সংগঠনের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুর আহমেদ মুক্ত, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo