• সমগ্র বাংলা

ফরিদপুরে মাদক ও পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন: ৮ জন গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় চাঞ্চল্যকর রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। মাদক সংক্রান্ত লেনদেন এবং দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই ইব্রাহিম শেখের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম

পুলিশ সুপার জানান, নিহত রাজু শেখ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদক নিয়ে বিরোধের পাশাপাশি তার ছোট ভাই ইব্রাহিম শেখের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক শত্রুতা ছিল। ঘটনার তিন দিন আগে রাজু তার ছোট ভাই ইব্রাহিমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ইব্রাহিম তার সহযোগীদের নিয়ে রাজুকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেন।

তদন্তে জানা যায়, গত ১ মার্চ রাত ৯টা ৩০ মিনিটের দিকে স্টেশন মাছ বাজার এলাকার একটি মাংসের দোকানের সামনে অভিযুক্ত হৃদয় কৌশলে রাজুকে ডেকে আনেন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে ইব্রাহিমের সহযোগী সাকিব, রবিউল, মারুফ ও স্বপ্নসহ অন্যরা চাপাতি ও ছুরি দিয়ে রাজুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৯ মার্চ রাতে তার মৃত্যু হয়।

ঘটনার পর আসামিরা ঢাকা ও পাবনাসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় পাবনার সাঁথিয়া এবং ফরিদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত মোট ৮ আসামিকে গ্রেপ্তার করে।

 গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ মার্চ রাতে হাবেলী গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৪টি চাপাতি ও একটি স্টিলের ছুরি উদ্ধার করা হয়েছে।

প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, মোঃ শামসুল আজম, মোঃ আজমির হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এবং টিআই খুরশিদ প্রামাণিকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

মন্তব্য (০)





image

নড়াইলে চাঁদার দাবিতে কালিয়া ব্যবসায়ীর কার্যালয় ও বসতবাড়ি...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট রামানন্দপ...

image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

  • company_logo