• সমগ্র বাংলা

দোহারে জেলেদের চাল নিয়ে চালবাজি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার প্রতিনিধি: ঢাকার দোহারে জেলেদের বিতরণের সরকারি চাল নিয়ে চলছে ভেলকিবাজি।

খোজঁ নিয়ে জানা যায়, মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের জীবন যাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে।

সোমবার (১৬ মার্চ) সকালে সরজমিনে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় কার্ডধারী জেলেরা তাদের চাল নিতে এসে বিভিন্ন ক্ষোভ প্রকাশ করছেন। কার্ড থাকার পরও অনেকের নাম নেই তালিকায়, আবার চালও দেয়া হচ্ছে পরিমানে অনেক কম। সরকারি বরাদ্দ ৪০ কেজি করে হলেও দেয়া হচ্ছে ২৭ কেজি করে। কিন্তু বিতরণের তালিকায় জেলেদের স্বাক্ষর রাখা হচ্ছে ৪০ কেজি করেই।

এ বিষয়ে মৎস অফিসে তারা অভিযোগ দিলে তাদের নামই তালিকা থেকে বাদ দেয়া হয়েছে বলেও অনেক জেলে অভিযোগ করেন। এতে ক্ষোভ প্রকাশ করেন সেখানে উপস্থিত জেলেরা।

তবে এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হেলেনা আক্তার বলেন, চাল বরাদ্দের চেয়ে জেলেদের তালিকায় নাম বেশি হওয়ায় এই গরমিল। তবে জেলেদের এই তালিকা কে করেন তা জানেন না তারা। তাদের অভিযোগ এই তালিকার গড়মিল করেছেন মৎস কর্মকর্তা রফিকুল ইসলাম।

এ বিষয়ে কথা বলতে রফিকুল ইসলামের মোবাইলে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

মন্তব্য (০)





image

নড়াইলে চাঁদার দাবিতে কালিয়া ব্যবসায়ীর কার্যালয় ও বসতবাড়ি...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট রামানন্দপ...

image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

  • company_logo