• সমগ্র বাংলা

শ্রীপুরে সরকারি রাস্তার ইট তুলে বসতবাড়ি নির্মাণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে সরকারি রাস্তার ইট তুলে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। 

জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার  তেলিহাটি  ইউনিয়নের ৮ নং ওয়ার্ড  ছাত্রদলের সাবেক সভাপতি মো. কবির হোসেন টেপিরবাড়ি গ্রামের একটি সরকারি রাস্তার ইট তুলে বসতবাড়ি নির্মাণ করে প্রতিবেশী মো. কুতুবউদ্দিনের জমি জবরদখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করে যাচ্ছেন। এতে কুতুবউদ্দিনের স্বজনরা বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয়। এতে কুতুবউদ্দিনের পরিবার শঙ্কিত রয়েছে। কবির হোসেন দাপট দেখিয়ে এমন অপকর্ম করে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় কুতুবউদ্দিন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

ভুক্তভোগী কুতুবউদ্দিন বলেন, সরকারি রাস্তা দিয়ে আশপাশের শতশত পরিবার চলাচল করে। সাম্প্রতিক সময়ে কবির হোসেন রাস্তার সাইটের কিছু  ইট তুলে বসতবাড়ি নির্মাণ করেছেন। এরপর আমাদের জমি দিয়ে রাস্তা নির্মাণের জন্য।

আবু বকর সিদ্দিক বলেন,  জোরপূর্বক আমাদের বিভিন্ন বৃক্ষ কেটে ফেলে কবির হোসেন। কিছুদিন পূর্বে রাস্তার পাশ থেকে আমার গাছগুলো কেটে নিয়েছে।  আমরা বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয়। 

মফিজুল ইসলাম বলেন, ৫ আগস্টে সরকার পতনের পর কবির হোসেন রাস্তার ইট তুলে ঘর নির্মাণ করেছেন। আমরা বাধা দিলে এবং ইউএনও অফিসে অভিযোগ দেওয়ার কারণে  আমাদেরকে হত্যা মামলার আসামি দিবে বলে ভয় দেখায়। বর্তমানে রাস্তার উপর বাড়ি করার কারণে রাস্তাটি  পূর্ব দিকে ১০ ফুট সড়িয়ে নিতে চাচ্ছে আমাদের জমির উপর দিয়ে। 

অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন বলেন, আমি কোন রাস্তার ইট তুলিনি। এসকল অভিযোগ মিথ্যা। আমি আমার জমিতে বসতবাড়ি নির্মাণ করছি।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য সফিকুল ইসলাম বলেন, এটা পুরাতন একটা রাস্তা।  গত ৫ আগস্টের পরে একটা সাইড থেকে কিছু ইট তুলে তিনি বাড়ি নির্মাণ করেন কবির হোসেন । রাস্তাটি ৮ ফুট ইটের সলিংসহ দুই পাশ দুই ফুট করে মোট ১২ ফুট থাকার কথা। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য (২)





image
image
image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

image

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরে আগাম ঈদ, পশু কুরবানী

দিনাজপুর প্রতিনিধি : সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের জেল...

image

কালীগঞ্জে বৃদ্ধের বিরুদ্ধে ধারাবাহিক ধৰ্ষণের অভিযোগ: কিশো...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশো...

image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি

নিউজ ডেস্ক : অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতু ও...

image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

  • company_logo