• সমগ্র বাংলা

বগুড়ায় অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজানে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি বগুড়া জেলা শাখার আয়োজনে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের চারমাথা স্থানীয় এক হোটেলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে সমিতির প্রায় ৩ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

সংগঠনের কেন্দ্রীয় সহ- সভাপতি ও বগুড়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম এবং সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মোটর পার্টস মালিক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জু সরকার ও সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবু, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি বগুড়া জেলা শাখার সহ-সভাপতি আবু শুকর মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন শেখ, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার সুমন, অর্থ সম্পাদক রতন মিয়া, সহ অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক কমল, ধর্ম বিষয়ক সম্পাদক শাহীন আলম, ক্রীড়া সম্পাদক মো: জিন্নাহ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান পলাশ, সহ-দপ্তর সম্পাদক পলাশ মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক দিল মোহাম্মদসহ অনেকে। ইফতার পূর্বে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনাসহ দেশ ও দশের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন উত্তর শৈলালপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শাহজাহান আলী।

আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: রেজাউল করিম জানান, দেশব্যাপী বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। পবিত্র মাহে রমজানে তারা প্রতি বছরই চেষ্টা করেন সমিতির সদস্যদের নিয়ে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করার। ব্যবসায়ীদের মাঝে একতা, পারস্পারিক সুসম্পর্ক বজায় ও সাংগঠনিক নীতিমালা মেনে যেন সকলে সুন্দরভাবে এই খাতকে এগিয়ে নিতে পারেন সেই লক্ষ্যেই তারা সাংগঠনিকভাবে কাজ করে যাচ্ছেন।

মন্তব্য (০)





image

সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ১ ক...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের সাটুরিয়া...

image

সোনারগাঁয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে ২০ ছাত্রীকে যৌন নিপী...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সরকারি...

image

নড়াইলে চাঁদার দাবিতে কালিয়া ব্যবসায়ীর কার্যালয় ও বসতবাড়ি...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট রামানন্দপ...

image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

  • company_logo