ছবিঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে দুটি ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাকশী বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,পাকশী বাজারপাড়া এলাকার জামে মসজিদের পূর্ব পাশের সড়কের ধারে ময়লার স্তূপে অস্ত্র রাখা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে ময়লার স্তূপ তল্লাশি করে দুটি ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, উদ্ধার করা শুটারগান ও গুলি ঈশ্বরদী থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কে বা কারা ময়লার স্তূপে এসব অস্ত্র ও গুলি ফেলে গেছে, তা শনাক্তে পুলিশ কাজ করছে।
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সরকারি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট রামানন্দপ...
পাবনা প্রতিনিধি : মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

মন্তব্য (০)