• সমগ্র বাংলা

পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি বার্মিজগানসহ গ্রেফতার ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় র‍্যাবের অভিযানে একটি বিদেশি বার্মিজগানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ) বিকেলে সদর উপজেলার হরিনারায়নপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা মৃত সাকের প্রামানিকের ছেলে মো. আবু বক্কর প্রামানিক (৫৮), ও মৃত আবু তাহের প্রামানিকের ছেলে মো. ইসলাম প্রামানিক (৪৮)।

র‍্যাব-১২ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আবু বকর ও ইসলামসহ একটি চক্র এসব অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সন্ত্রাসীমূলক কার্যক্রম চালাচ্ছিল। এমনকি তারা অন্য চক্রের কাছে এসব অস্ত্র সরবরাহ করত। অধিনায়ক র‍্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় র‍্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল সদর থানাধীন হরিনারায়নপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র (বিদেশি বার্মিজগান), একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

image

সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ১ ক...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের সাটুরিয়া...

  • company_logo