• সমগ্র বাংলা

টেকনাফে বিএমইউজে’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার  প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে আড়ম্বরপূর্ণ ভাবে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ইং বাদে আছর টেকনাফ বাস স্টেশন সাব রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে সীমান্ত কমপ্লেক্সে সংগঠনের নিজস্ব কার্যালয় এর সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে টেকনাফ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক কায়সার জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ উল্লাহ (আজিজ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক নেতা জাবেদ ইকবাল চৌধুরী  , টেকনাফ পৌর বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা আবদুল জব্বার, টেকনাফ মডেল থানার সেকেন্ড অফিসার খায়রুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও উখিয়া উপজেলা সভাপতি সরওয়ার সিকদার, টেকনাফ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মহিলা কাউন্সিলর রুবিনা আক্তার রুবি।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি শাকের বিন ফয়েজ, আনন্দ টিভি ও স্টার নিউজের টেকনাফ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শহিদুল্লাহ, সাংবাদিক ইউনিয়ন টেকনাফ উপজেলা শাখার সহ-সভাপতি মাহফুজুর রহমান , বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে টেকনাফ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আকাশ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ইমন, সাংবাদিক আলমগীর আজিজ, সাংবাদিক ও বিএনপি নেতা রেজাউল করিম শরীফ, সাংবাদিক নুরুল আবসার, দৈনিক সমাচার টেকনাফ প্রতিনিধি শহিদুল্লাহ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক তারেক, মুফতি আবদুল্লাহ, যুবনেতা আবসারসহ টেকনাফের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র ও ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। একই সঙ্গে টেকনাফে শান্তি, উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

image

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরে আগাম ঈদ, পশু কুরবানী

দিনাজপুর প্রতিনিধি : সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের জেল...

image

কালীগঞ্জে বৃদ্ধের বিরুদ্ধে ধারাবাহিক ধৰ্ষণের অভিযোগ: কিশো...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশো...

image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি

নিউজ ডেস্ক : অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতু ও...

image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

  • company_logo