• সমগ্র বাংলা

'আমার নাম ব্যবহার করে অন্যায় করলে প্রশ্রয় দেবেন না' ফরিদপুরের প্রশাসনকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক ইফতার ও দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এম.পি) তাঁর নাম ভাঙিয়ে কোনো প্রকার অপকর্ম বা অনৈতিক সুবিধা নেওয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর অগোচরে তাঁর নাম ব্যবহার করে কোনো অন্যায় কাজ করতে চাইলে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান উপলক্ষে উপজেলার তালমা মোড় সংলগ্ন আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ডাঙ্গী, রামনগর ও তালমা ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই শামা ওবায়েদ শৃঙ্খলা ও স্বচ্ছতার ওপর জোর দিয়ে বলেন, "আমি ইতিমধ্যে প্রশাসনিক দপ্তরগুলোতে লিখিতভাবে জানিয়ে দিয়েছি—আমার নাম ব্যবহার করে আমার অজ্ঞাতে কোনো অন্যায় কাজ নিয়ে কেউ এলে তাকে যেন বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া না হয়।" তিনি সাফ জানিয়ে দেন যে, তাঁর রাজনৈতিক স্বচ্ছতা বজায় রাখতে তিনি বদ্ধপরিকর।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী তাঁর পিতার স্মৃতি স্মরণ করে বলেন, "আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমানকে আপনারা যদি সত্যিই শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, তবে জনগণের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করুন। সাধারণ মানুষের সেবা করাই হোক আপনাদের রাজনীতির মূল লক্ষ্য।"

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এই মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মরহুম কে এম ওবায়দুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

মন্তব্য (০)





image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

image

সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ১ ক...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের সাটুরিয়া...

  • company_logo