• সমগ্র বাংলা

লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের ১৮০ দিনের পরিকল্পনার অগ্রগতি নিয়ে মতবিনিময় করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি'র ইস্তেহার গ্রহণ করে বিএনপিকে বিপুল পরিমাণ ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠিয়েছে জনগণ। নির্বাচনের ইস্তেহার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কৃষি ঋণ মওকুফসহ ১৮০ দিনের সরকারের নেওয়া পরিকল্পনার কাজের অগ্রগতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। 

আলোচনা সভায় মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া বন্ধসহ সামাজিক অপরাধ বন্ধের অগ্রগতির তথ্য তুলে ধরেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোকিত লালমনিরহাট গঠনের জন্য সার্বিক কাজ করা হচ্ছে।

সরকার নির্ধারিত সময়ে সকল কর্মকর্তাদের কার্যালয়ে আসতে হবে। কেউ না আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

 এর আগে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের অপরিচ্ছন্নতা দূর করতে ৬ ঘন্টার আল্টিমেটাম দেন মন্ত্রী।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo