ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিনটি অবৈধ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে আংশিক ভেঙে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ পুলিশ-এর নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্য ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত–২০১৯) অনুযায়ী বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকায় অবস্থিত তিনটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স এস ইউ এ ব্রিকস, মেসার্স বোখারী ব্রিকস এবং নিজাম উদ্দিন ব্রিকস (এনবিএম সেভেন)–প্রতিটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় এক্সকাভেটরের সাহায্যে মেসার্স বোখারী ব্রিকস কিলনের একটি অংশ ভেঙে ফেলা হয় এবং ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন পরিচালনা করে জানান, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা বা ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ আফজা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার শিক্ষাব্যবস্থার মানো...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

মন্তব্য (০)