• সমগ্র বাংলা

ঝিনাইদহে বাস পোড়ানো মামলায় দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ‎ঝিনাইদহে বাস পোড়ানো মামলায় দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি গ্রেপ্তার অন্য পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত । বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মোখলেছুর রহমান এ আদেশ দেন।ঝিনাইদহ কোর্ট পরিদর্শক মোক্তার হোসেন বলেন, গত ৭ মার্চ রাতে টার্মিনালে বাস পোড়ানো মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক  হুমায়ন কবির ও দি রেড জুলাই-এর জেলা কমিটির আহ্বায়ক আবু হাসনাত তানাইমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।  অপর দিকে, সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম-আহ্বায়ক এজাজ হোসেন অন্তর, রাসেল হুসাইনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo