• সমগ্র বাংলা

চাটমোহরে ভ্যান চুরির জন্য ভাইকে খুন করলো আরেক ভাই, আটক ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ইমরান হোসেন (১৭) নামের একজনের লাশ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১২ ই মার্চ) ভোরে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশান এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। সে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা শুকুর ভাঙ্গা এলাকার মৃত ওমর আলীর ছেলে। এ ঘটনায় চাটমোহর থানা পুলিশ তিনজনকে আটক করেছে। 

নিহত ইমরান হোসেনের নিকট আত্মীয় সাদ্দাম হোসেন জানান, বুধবার (১১ ই মার্চ) সন্ধ্যায় পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুর ভাঙ্গা এলাকা থেকে ইমরান হোসেনের অটোভ্যানটি ভাড়া নেয় আপন চাচাতো ভাই সুমন। এ সময় হেলাল সহ আরো দুজন ছিল অটোভ্যানের যাত্রী। অটোভ্যান নিয়ে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত চাটমোহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে পরে আনুমানিক রাত দশটার দিকে রামচন্দ্রপুর শ্মশান এলাকায় ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রথমে ইমরানকে মারধর করা হয়। পরে চাচাতো ভাইয়ের নির্দেশে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে পার্শ্ববর্তী ভাঙ্গুরা উপজেলার একটি বাড়িতে আশ্রয় নেয় হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজন।

পরিবারের লোকজন ইমরানকে খুঁজে না পেয়ে এলাকার বাজারে এসে জানতে পারে তিন ব্যক্তিকে নিয়ে ভাড়ায় গেছে ইমরান। পরিবার ও এলাকাবাসী ওই ৩ ব্যক্তিকে খুঁজতে খুঁজতে ভাঙ্গুরা উপজেলায় চাচাতো ভাইয়ের বাড়িতে পৌঁছায়। এ সময় বিভিন্ন কথাবার্তা অসংলগ্ন মনে হলে এবং তথ্য প্রমাণ পাওয়া গেলে ওই তিনজনকে আটক করে চাটমোহরে নিয়ে আসে এলাকাবাসী। ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে ইমরানকে শ্মশান এলাকায় ফেলে রেখে আসা হয়েছে। পরে রাতেই চাটমোহর থানা পুলিশে খবর দেয় পরিবারের লোকজন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম ও মৃত অবস্থায় ইমরানকে উদ্ধার করে চাটমোহর থানায় নিয়ে আসে। একই সময় অভিযুক্ত তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধারের অভিযান পরিচালনা করছে। 

মন্তব্য (০)





image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

image

সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ১ ক...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের সাটুরিয়া...

  • company_logo