• সমগ্র বাংলা

পাবনা-৩ আসনে পুনরায় ভোট গণনায় সুপ্রিম কোর্টে বিএনপি প্রার্থী তুহিনের আপিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর) সংসদীয় নির্বাচনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্বাচনী স্পেশাল বেঞ্চে অবৈধ ফলাফল বাতিল পূর্বক ভোট পুন:গণনা ( পুনরায়) চেয়ে আবেদন করেছেন। 

বুধবার (১১ মার্চ) নির্বাচনী স্পেশাল বেঞ্চের একক বিচারক বিচারপতি মো. জাকির হোসেন শুনানি শেষে অবৈধ ফলাফল বাতিল এবং ভোট পুন:গণণা চেয়ে আবেদন গ্রহণ করেন এবং আগামী ১৪ জুন'২৬ তারিখে শুনানির দিন ধার্য্য করেছেন। 

আদেশে মহামান্য আদালত ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, বিগত ১৩'ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে ৩,২৬৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী মাওলানা আলী আজগার। তিনি পেয়েছেন ১,৪৭,৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান জাফির তুহিন পেয়েছেন ১,৪৪,২০৬ ভোট।

পাবনা-৩ আসনে বিএনপির পরাজিত প্রার্থী হাসান জাফির তুহিন বলেন, নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ ছিল না। অযথা আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তালাশ করেছে, ভোট গ্রহণের আগের দিন রাতে ভোটকেন্দ্রের আশপাশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে এবং জামায়াতের চিহ্নিত ব্যক্তিদের  প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেয়া হয়। পাশাপাশি ভোট গণনায় কারচুপি করা হয়েছে। তাই আমি পুনরায় ভোট গণনার জন্য আদালতে আবেদন করেছি। তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালতে আমি ন্যায়বিচার পাবো।

মন্তব্য (০)





image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

image

সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ১ ক...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের সাটুরিয়া...

  • company_logo