ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা–২) প্রকল্পের আওতায় টাঙ্গাইলের গোপালপুরে প্রবাসবন্ধু ফোরামের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় পৌর শহরের সমেশপুর এলাকায় ব্র্যাকের নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং ব্র্যাকের বাস্তবায়নে পরিচালিত প্রত্যাশা প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা এবং ইউরোপ ফেরত ক্ষতিগ্রস্তদের ব্র্যাকের মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়ার বিষয় সম্পর্কে অবহিত করা হয়।
প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর সৈয়দ হামিদুর রহমান।
এ সময় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অর্গানাইজার তৃষ্ণা দাসসহ শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক ও জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত ১৪ সদস্যবিশিষ্ট ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে গোপালপুর উপজেলার ২৫ জন ক্ষতিগ্রস্ত প্রবাসীর পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া...

মন্তব্য (০)