• সমগ্র বাংলা

বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও অগ্নিকাণ্ড মহড়া

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।র‌্যালি শেষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

১০ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগের প্রস্তুতি হিসেবে অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া দেওয়া হয়।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি মহড়া সম্পন্ন করেন। অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় নেতৃত্ব দেন বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল কুদ্দুস।

র‌্যালি ও মহড়ায় এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল হাই, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক সাইদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় ইউএনও মো. আবদুল হাই বলেন, দুর্যোগের প্রস্তুতি হিসেবে যে মহড়া দেওয়া হলো তা যদি আমরা ভালোভাবে আয়ত্ত ও প্রয়োজনে ব্যবহার করতে পারি। আশাকরি সিলিন্ডার দুর্ঘটনা থেকে নিরাপদ থাকা যাবে। তাই প্রত্যেক মানুষকে এবিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।

মন্তব্য (০)





image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

image

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরে আগাম ঈদ, পশু কুরবানী

দিনাজপুর প্রতিনিধি : সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের জেল...

  • company_logo