ছবিঃ সিএনআই
নেত্রকোনা প্রতিনিধি : পূর্বধলায় কমিউনিটি ক্লিনিং ডে উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ মার্চ) “কমিউনিটি ক্লিনিং ডে ২০২৬” উপলক্ষে পূর্বধলা এপি কর্তৃক আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে সম্পন্ন হয়।
এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ সদস্য জনাব মাসুম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার জনাব কাজল এ. দ্রং, এবং পূর্বধলা এপির অন্যান্য কর্মকর্তা। পরিচ্ছন্নতা কার্যক্রমটি রৌশনারা রোড থেকে পূর্বধলা বাজার পর্যন্ত পরিচালিত হয়, যেখানে স্থানীয় জনগণ, দোকানদার, স্বেচ্ছাসেবক ও যুবসমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে দোকানদার ও ব্যবসায়ী মালিক সমিতিকে অনুরোধ করে বলেন, “নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব। পরিচ্ছন্ন পরিবেশ একটি সুস্থ সমাজের ভিত্তি।”
এছাড়াও তিনি ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের উন্নয়নমূলক ও সামাজিক উদ্যোগে আমি সবসময় ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে থাকতে চাই।”
তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে পরিচ্ছন্নতা অভিযানকে টেকসইভাবে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। ওয়ার্ল্ড ভিশন পূর্বধলা এপি আশা করে, এই উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি মানুষকে পরিচ্ছন্নতার প্রতি সচেতন করবে এবং স্থানীয় পরিবেশকে আরও সুস্থ, সুন্দর ও বাসযোগ্য করে তুলবে।
দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া...

মন্তব্য (০)