• সমগ্র বাংলা

চেয়ার-টেবিল আছে, নেই কর্মকর্তা: ফরিদপুর সওজ অফিসে জনভোগান্তি চরমে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ২নং সাব-ডিভিশন অফিসে এখন কর্মকর্তাদের দেখা মেলাই ভার।

প্রধানমন্ত্রী যখন সময়ের আগে অফিসে উপস্থিত হয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন, তখন ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের চিত্র সম্পূর্ণ উল্টো। 

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসের প্রায় সব কক্ষেই তালা ঝুলছে। যে একটি কক্ষ খোলা রয়েছে, সেখানেও চেয়ার-টেবিল ছাড়া কোনো কর্মকর্তার উপস্থিতি নেই।

অভিযোগ রয়েছে, উপ-সহকারী প্রকৌশলী (এসও) জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম এবং সহকারী প্রকৌশলী সফিকুর রহমান দীর্ঘ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। সাইট পরিদর্শনের অজুহাতে তারা অফিস ফাঁকি দিচ্ছেন বলে ভুক্তভোগীদের দাবি। এমনকি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায় না। 

প্রধান সহকারী আব্দুল আলীমের নিকট কর্মকর্তাদের অবস্থান জানতে চাইলে তিনি প্রথমে তারা নিজ কক্ষে আছেন বলে দাবি করলেও, পরে সত্যতা পেয়ে বিষয়টি এড়িয়ে যান।

দীর্ঘদিন ধরে চলে আসা এই অব্যবস্থাপনা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে ফরিদপুরবাসী।

মন্তব্য (০)





image

শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

২

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

৩

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৪

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৫

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

  • company_logo