• সমগ্র বাংলা

টাঙ্গাইলে ১২'শ ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে পৃথক দুইটি অভিযানে ১২০৫ পিস ইয়াবাসহ ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও ডিবি (দক্ষিণ)।

‎রবিবার রাতে কালিহাতী উপজেলার রাজবাড়ী রেলগেট এলাকা এবং টাংগাইল সদর উপজেলার করটিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন, টাংগাইল সদর উপজেলার মীরের বেতকা গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে মোঃ নয়ন মিয়া (৩৬), কাগমারা মির্জা মাঠ এলাকার মোঃ জুলহাস উদ্দিনের ছেলে মোঃ আঃ খালেক (৩২), হাজরা ঘাট ধুলেরচর এলাকার মোঃ বেলালের ছেলে মোঃ হৃদয় (১৫), থানাপাড়া এলাকার মৃত তারক দাসের ছেলে শ্রী রূপক দাস (৪০) এবং বড় বেলতা গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে মোঃ ছুরমান আলী শংকর (৪৯)।

‎সোমবার টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত বারোটা ১০ মিনিটে ময়মনসিংহ টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের রাজাবাড়ী রেলগেট এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহভাজন একটি গাড়ি থামিয়ে তল্লাশি করে নয়ন মিয়া, আব্দুল খালেক, হৃদয় এবং রূপককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩,০১,৫০০ টাকা। একই সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৯০ হাজার টাকা একটি সিলভার রঙের প্রাইভেট কার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

‎অপর এক অভিযানে ডিবি (দক্ষিণ) এর একটি টিম শনিবার রাত ১০:৫০ মিনিটের দিকে টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া এলাকা থেকে ছুরমান আলীকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

‎প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

image

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরে আগাম ঈদ, পশু কুরবানী

দিনাজপুর প্রতিনিধি : সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের জেল...

  • company_logo