• সমগ্র বাংলা

চাটমোহরে এলডিও’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও’র) আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী, আলোচনা সভা ও মানববন্ধন পালিত হয়েছে।

সোমবার (০৯ মার্চ) সকাল এগারোটায় চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে ভূমিহীন নারীদের অংশ গ্রহণে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে আলোচনার মাধ্যমে শেষ হয়। 

ভূমিহীন নেত্রী রাজিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, এলডিও’র নির্বাহী পরিচালক নূরে আলম সিদ্দিকী মঞ্জু, মনিরা খাতুন, মুন্নি খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, ‘সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরা অনেকটাই এগিয়ে গেছে। নিজেদের অধিকার আদায়ে নারীরা আজ সোচ্চার। নারীদের অধিকার নিজেদের অর্জন করে নিতে হয়েছে। তারপরও আজও অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে রয়েছে, নারীদের প্রতি যৌন হয়রানী বন্ধ, সব ধরনের নির্যাতন ও বৈষম্য দুর করতে হবে। বাজার ব্যবস্হাপনায় নারী কৃষকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। শর্তহীনভাবে গ্রামীণ জনপদের ভূমিহীন নারীদের কে খাস জমি দিতে হবে। উত্তরাধিকার নারী-পুরুষ সমতা ফিরিয়ে দিতে হবে। নারী কৃষকদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে। বিলকুড়ালিয়ার ভূমিহীন নারীরা যেভাবে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খাসজমিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে তা অন্য নারীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, বে-সরকারি সংস্থা বিএম এ এর নির্বাহী পরিচালক আনিছুর রহমান, সাংবাদিক মো: নুরুল ইসলাম, আব্বাস উদ্দিন, আব্দুল মতিন ও আমেনা খাতুন প্রমুখ।

মন্তব্য (০)





image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

image

সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ১ ক...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের সাটুরিয়া...

  • company_logo