• সমগ্র বাংলা

টেকনাফে নৌবাহিনীর অভিযান: সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে নৌবাহিনী অভিযান চালিয়ে ২ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যার অফিসিয়াল মূল্য প্রায় সাড়ে ১১ কোটি টাকা।তবে এসময় পাচারে জড়িয়ে কাউকে আটক করা যায়নি। 

রবিবার (৮ মার্চ)  টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় এাই অভিযান পরিচালনা করে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)  এর সহকারী কর্তৃপক্ষ রেজা উল-করিম শাম্মী এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এসব তথ্য নিশ্চিত করেন।

এতে উল্লেখ করা হয়, নৌবাহিনীর কন্টিনজেন্ট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফের হ্নীলা এলাকায় মাদক বিক্রি ও পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক মজুত করে রেখেছে। এমন খবরের  ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কারবারিদের আস্তানা হতে ২টি সাদা রঙের বস্তা উদ্ধার করা হয়। এসময় উদ্ধারকৃত বস্তুাগুলো তল্লাশি করে ২ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৫০ লক্ষ টাকা।

উদ্ধারকৃত ইয়াবাসমূহের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। 

মন্তব্য (০)





image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

image

সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ১ ক...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের সাটুরিয়া...

  • company_logo