ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে ধানের শীষ প্রতীকে ভোট দিতে চাওয়ায় স্বামীর বাধার মুখে বিষপান করা সেই গৃহবধূ গোলাপী বেগমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ রোববার ওই গৃহবধূর বাড়িতে ঈদ উপহার ও নগদ অর্থ পৌঁছে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন শিবগঞ্জ উপজেলার গুজিয়া মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপী বেগম ধানের শীষ প্রতীকে ভোট দিতে চাইলে তাঁর স্বামী তাঁকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাপ দেন।
এ নিয়ে পারিবারিক কলহের একপর্যায়ে ক্ষোভ ও অভিমানে নিজের বাড়িতেই বিষপান করেন তিনি। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি ওই গৃহবধূর খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। এর আগে ঘটনার পরপরই প্রতিমন্ত্রী মীর শাহে আলম ওই নারীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়েছিলেন। রোববার বিকেলে গুঁজিয়া মাঝপাড়া গ্রামে গোলাপী বেগমের বাড়িতে গিয়ে তাঁর হাতে প্রধানমন্ত্রীর পাঠানো ঈদসামগ্রী ও উপহার তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি গোলাপী বেগমকে ‘বোন’ সম্বোধন করে তাঁর ভবিষ্যৎ দায়িত্ব নেওয়ারও আশ্বাস দেন।
উপহার পেয়ে আবেগাপ্লুত গোলাপী বেগম বলেন, ভোট দেওয়া আমার অধিকার ছিল, কিন্তু সেই কারণে আমাকে এমন পরিস্থিতির শিকার হতে হবে ভাবিনি। আজ প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রী যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ।
উপহার প্রদান শেষে স্থানীয় নারীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে বলেন, কারও ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া বা ব্যক্তিগত পছন্দে হস্তক্ষেপ করা কাম্য নয়। গোলাপী বেগমের সাহসের প্রতি সম্মান জানিয়েই প্রধানমন্ত্রী এই উপহার পাঠিয়েছেন।
এ সময় স্থানীয় এলাকাবাসী সরকারের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)