ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : “নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে আজ ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ -টিআইবি।
দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন এনজিও অংশগ্রহণ করে মর্যাদাপূর্ণভাবে দিবসটি পালন করে।
জেলা প্রশাসনের অফিস প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো: নজরুল ইসলাম ও জেলা সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম ।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরসমূহের প্রধানগণ, সাংবাদিক , এনজিও প্রধানসহ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে সনাক ফরিদপুরের উদ্যোগে টিআইবি প্রকাশিত ধারণা পত্র বিতরণ করা হয়। প্রকাশিত ধারণাপত্রে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের পূর্বশর্ত হিসেবে দুর্নীতি কমিয়ে আনাসহ সরকারের কাছে ১৪ দফা দাবী তুলে ধরেন সনাক সহ-সভাপতি মনোয়ারা মোর্শেদা চৌধুরী।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...
পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

মন্তব্য (০)