• সমগ্র বাংলা

চরাঞ্চলসহ তৃণমূলে নারীর ক্ষমতায়ন ও অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে: বগুড়া জেলা প্রশাসক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ "আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার' স্লোগানে ৮ই মার্চ বগুড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
উইমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিউডিডিএফ) এবং সনাকের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক তাঞ্জিমা আখতার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আসাদুজ্জামান। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, দারিদ্রতা ও অযোগ্যতা আমাদের সমাজে নারী নির্যাতন কিংবা নারীর ক্ষমতায়নের পথে অন্যতম একটি বাধা। দক্ষতা কিংবা যোগ্যতার অভাব থাকলে সরকারি চাকরি না হলে একটা সময় অনেকে রাষ্ট্রকে দোষ দেয় যা কোনভাবেই কাম্য নয়। কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের প্রথমেই নারীদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। শুধু শহরকেন্দ্রিক নয় ভাবতে হবে তৃণমূল বিশেষ করে চরাঞ্চলের নারীদের ভাগ্যের উন্নয়নের কথাও। তিনি বলেন, তিনি নিজেও একজন কন্যা সন্তানের বাবা। তাই দেশের যে কোন প্রান্তেই কণ্যা শিশু বা নারী নির্যাতনের ঘটনা ঘটলে অন্য সকলের মত তাদের হৃদয়েও রক্তক্ষরণ হয়। তবে অনেকসময় তাৎক্ষণিক বিচার চাইলে তা দেয়া সম্ভব হয়না কারণ সবকিছুই একটা বিচারিক ব্যবস্থার মধ্য দিয়ে করতে হয়। তবে এক্ষেত্রে বিচারে যেন দীর্ঘসূত্রিতা না হয় সেদিকে সকলকেই খেয়াল রাখতে হবে। এ সময় তিনি বগুড়াসহ সারাদেশে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে আরো স্বচ্ছ ও দৃশ্যমান কাজ বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরকেও শুধু শহরকেন্দ্রিক না হয়ে তৃণমূলের মানুষদের দুঃখ, দুর্দশা কিংবা প্রতিবন্ধকতার কথাগুলো তুলে ধরার আহ্বান জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
সভায় মুক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন সনাক বগুড়ার সহ-সভাপতি জাকিয়া সুলতানা, ব্র্যাকের জেলা সমন্বয়ক বাবলি সুরাইয়া, রোপ বগুড়ার নির্বাহী পরিচালক তাহমিনা পারভীন শ্যামলী, ডাব্লিউডিডিএফ এর বগুড়া শাখা সমন্বয়কারী আব্দুল্লাহ আল ফয়সাল, লাইট হাউজের প্রজেক্ট ম্যানেজার মুশফিকুর রহমান, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থা থেকে আগত নারী নেতৃবৃন্দ। সভায় বক্তারা নারীদের ন্যায্য অধিকার নিশ্চিতের পাশাপাশি সামাজিক সুরক্ষা বিধান, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা সৃষ্টিতে সহজ শর্তে ঋণ প্রাপ্তির সুযোগ, নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতকরণের পাশাপাশি সামগ্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে সরকারের আরো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ করেন।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo