• সমগ্র বাংলা

পাবনায় পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক শিশু ও ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে এ দূর্ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃত শিশু ১৩ মাস বয়সী তালহা ভাঙ্গুড়া উপজেলার মৌহাট গ্রামের সোহেল রানার ছেলে। আর ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল দশটার দিকে শিশু তালহা বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। খেলার এক পর্যায় বাড়ির আঙ্গিনায় রাখা পানি ভর্তি চাড়ির (পানি রাখার পাত্র) মধ্যে পড়ে যায় তালহা। স্বজনরা তালহাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে চাড়ির মধ্যে থেকে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।  

এদিকে একইদিন সকালে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তি (৩৫) নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে অজ্ঞাত ওই ব্যাক্তি রেললাইনের ওপর দিয়ে পায়ে হেঁটে বড়ালব্রিজ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। সে সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া যায়নি। অভিভাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। আর ট্রেনের ধাকায় অজ্ঞাত ব্যাক্তি নিহত হওয়ার বিষয়ে ওসি বলেন, এটি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের আওতায়। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে আইনগত ব্যবন্থা গ্রহন করবে।

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo