ছবিঃ সিএনআই
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নীরবকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ভাংচুর করা হয় কয়েকটি পেট্রোল পাম্প। রোববার ভোর রাতে কে বা কারা ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে দাড়িয়ে থাকা পরিবহনে আগুন দেয়। প্রতিবাদে রোববার সকালে সড়ক অবরোধ করেন বাস শ্রমিকরা। সকালে জেলা ও পুলিশ প্রশাসনের আশ্বাসে পরিবহন শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।এদিকে হত্যাকাণ্ডের পর শহরের আরাপপুর এলাকায় সৃজনী ফিলিং স্টেশনে অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের উপস্থিতিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এর আগে সৃজনী এনজিওর মালিক আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ি এবং ইউনিলিভার ডিপোতে হামলা চালানো হয়।এদিকে নীরব হত্যার ঘটনায় রোববার দুপুরে তার পালিত পিতা শহরের বাপারীপাড়ার আবুল কাশেম বাদী হয়ে ৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাবের হাতে আটক ঝিনাইদহ সদর উপজেলার বারোইখালি গ্রামের নাসির উদ্দিনের ছেলে নাসিম, আড়ূয়াকান্দি গ্রামের ইউনূস আলীর ছেলে রমিজুল ও কাস্টসাগরা গ্রামের সোফিয়ার রহমানের ছেলে আবু দাউদকে গ্রেফতার দেখানো হয়েছে।
সৃজনী পেট্রোল পাম্পের ক্যাশিয়ার আলামিন শেখ জানান, শনিবার মধ্যরাতে অজ্ঞাতনামা ২০/৩০ জনের একটি দল তাদের পাম্পে আকষ্মিক হামলা চালিয়ে পাম্পের মেশিন ভাঙচুর করে। এ সময় পুলিশ বাধা দিলেও তা অপেক্ষা করে পাম্পের তিনটি মেশিন গুঁড়িয়ে দেয়।রাত সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে একাধিক বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে নীরব হত্যাকাণ্ডের সঙ্গে এসব হামলা যোগসূত্র থাকতে পারে। ঝিনাইদহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তানভীর হাসান জানান, রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা ঝিনাইদাহ কেন্দ্রীয় বাস টার্মানেলে দাঁড়িয়ে থাকা তিনটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।সংবাদ সতর্কতাএদিকে ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মীর রাকিব জানান, রোববার বাদ জোহর নিহত নিরবের নামাজে জানাজা শেষে শান্তিপূর্ণ বিক্ষোভ করা হবে। শহরে অব্যাহত ঘটমান বিশৃঙ্খলার সাথে তাদের কোন নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেছেন।ঝিনাইদহ সদর থানার ওসি শামসুল আরেফিন জানিয়েছেন, শনিবার রাত দশটার দিকে শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে ঝিনাইদের শহরের ব্যাপারীপাড়ার আবুল কাশেমের ছেলে নিরব খুন হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নীরব হত্যার ঘটনায় রোববার দুপুরে তার পালিত পিতা শহরের বাপারীপাড়ার আবুল কাশেম বাদী হয়ে ৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর রহমানের ছেলে।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)