ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় এসিআই মটরস (ইয়ামাহা) এর পরিবেশক পিকে মটরসের আয়োজনে পবিত্র মাহে রমজানে প্রতি বছরের ন্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিকে মটরস'র স্বত্বাধিকারী আবু মোত্তালিব মানিকের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী।
এ সময় অনুষ্ঠানে মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, অবশ্যই সকলকে মোটরযান আইন মেনে সড়কে গাড়ি চালাতে হবে। কখনোই কোন যানবাহন মোডিফাই করে উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন কিংবা সাইলেন্সার যুক্ত করা যাবে না। এছাড়াও সর্বদা হেলমেট পরিধান করার জন্যেও তিনি সকলকে আহ্বান জানান। এছাড়াও শেরপুরে পিকে মটরস যে ইতিবাচক ধারাবাহিকতায় সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে তা আগামীতেও অব্যাহত থাকবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, উত্তরা বাইক সেন্টারের স্বত্বাধিকারী শাহজাহান আলী, শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমিন।
শেরপুর ইয়ামাহা রাইডার্স ক্লাবের অ্যাডমিন মাহমুদুল হাসান মুজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন এসিআই মটরস এর ইয়ামাহার ডেপুটি রিজিওনাল ম্যানেজার (সার্ভিস) উত্তম কুমার দে, সিনিয়র টেরিটরি অফিসার সাইফুল হাসান সাইফ, সার্ভিস ইঞ্জিনিয়ার তাসাহুদ সালেহীন।
আয়োজন প্রসঙ্গে পিকে মটরস এর স্বত্বাধিকারী আবু মোত্তালিব মানিক বলেন, প্রতিবছর তাদের প্রতিষ্ঠানের সম্মানিত ক্রেতা, শুভাকাঙ্ক্ষী, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লিদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। তিনি বলেন, সকলের ভালোবাসা ও সহযোগিতাতেই বিন্দু বিন্দু করে আজ শেরপুরের পিকে মটরস পরিবার সারাদেশের মাঝে সুনাম কুড়িয়েছে যা আগামীতেও ধরে রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। পবিত্র মাহে রমজানে তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)