• সমগ্র বাংলা

মানিকগঞ্জে কম্প্রেসার মেশিন বিস্ফোরণ হয়ে নিহত ১ আহত ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ৩ নম্বর ফেরিঘাট এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার একটি কম্প্রেসার মেশিন বিস্ফোরণে মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। 

এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। বিস্ফোরণে একটি দোকানঘর ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর একটি কাউন্টার কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বেলা প্রায় ১১টার দিকে আরিচা ফেরিঘাটে বিআইডব্লিউটিসির কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বোয়ালী ডাক্তারখানা এলাকার মো. আক্কাস মিস্ত্রি আরিচা টার্মিনালের দক্ষিণ পাশে একটি টিনের ঘর ভাড়া নিয়ে সেখানে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কাজ করতো। টার্মিনালের বাউন্ডারি এলাকার ভেতরে রাখা একটি কম্প্রেসার মেশিন দিয়ে এ কাজ পরিচালনা করতো। শনিবার হঠাৎ বিকট শব্দে কম্প্রেসার মেশিনটি বিস্ফোরিত হলে আশপাশে থাকা অন্তত ৬ জন আহত হয়।

আহতরা হলো, মোহাম্মদ আলী (৫০), সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মণ্ডল (৩০), মো. মাসুদ (৪৫), রওশনআরা বেগম (৫৫) ও জাহাঙ্গীর শিকদার (৪৫)।

গুরুতর আহত মোহাম্মদ আলীর একটি পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) এ নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। অপর আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আরিচা ৩ নম্বর ফেরিঘাট এলাকায় কম্প্রেসার মেশিন বিস্ফোরণে আহত মোহাম্মদ আলীকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

 

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo