• সমগ্র বাংলা

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ও দুই নারীসহ আহত ১২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার বাকা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সদস্য জিরু কাজী ও দুই নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে জিরু কাজী ও আক্তার মোল্যা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে শুক্রবার বিকেলে আক্তার মোল্যার সমর্থকরা মসজিদের ভেতরে গিয়ে জিরু কাজীর লোকজনকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এর জের ধরেই শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়— জিরু কাজী, লুৎফুন্নাহার, রেখা বেগম, সেলিম বিশ্বাস, হেমায়েত হোসেন, আনোয়ার, আক্তার মোল্যা, লিটন, ফিরোজ, শরিফুল, হাসান মোল্যা, কাদের ও মিরাজ মোল্যাসহ অন্তত ১২ জনকে। এর মধ্যে জিরু কাজীর পক্ষের লোকজন বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে বাকা গ্রামের রাস্তা দিয়ে ভ্যান চালিয়ে যাওয়ার সময় আমাদা গ্রামের তবিবর মৃধাকে আক্তার মোল্যার লোকজন কোনো কারণ ছাড়াই মারধর করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।#

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo