ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম ১৪ আসনের এমপি মোহাম্মদ জসিম উদ্দিন আহমদ বলেন, নির্বাচনের পূর্বে যারা আমার গাড়ি ভাঙচুর ও হামলা করেছে আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমাকে এমপি হিসেবে নির্বাচিত করে সংসদে পাঠানোর জন্য আমি চট্টগ্রাম ১৪ আসনের জনগণের কাছে কৃতজ্ঞ।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ফ্যামিলি কার্ড চালু হয়ে গেছে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ওয়াদা মতে ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হয়ে গেছে, যার সুফল দেশের জনগণ লাভ করবে।
আমার নির্বাচনি এলাকায় যারা বেকার অবস্থায় আছে তারা আমাকে তাদের সিভি জমা দিলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।
যারা রাজনীতির সাথে জড়িত নেই তাদের কে বিএনপির পতাকা তলে আনার জন্য বিএনপির কর্মীদেরকে দায়িত্ব পালন করতে হবে।
প্রতিটি ওয়ার্ডের ৩২ জন বিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে যারা সমাজকে দূর্নীতিমুক্ত ও অসহায় মানবতার পক্ষে দায়িত্ব পালন করবে।
৬ মার্চ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এবং বিএনপি নেতা আলহাজ্ব রফিক উদ্দিনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি ও উপজেলা বিএনপির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এম এ হাশেম রাজু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবদুল মাবুদ, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন, সাতবাড়িয়ার ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মোহাম্মদ জারুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন মিন্টু, বাহাউদ্দিন, মারুফুল ইসলাম। সাদ্দাম ও মাহফুজুর রহমানের সঞ্চালনায় মাহফিলে বিএনপি নেতা শাহ আলম, আবু তাহের, আক্তার সাওদাগর, আবুল বশর, আবুল কালাম আজাদ, আবু সিদ্দিক, শাহাবুদ্দিন, আব্দুল আলিম, যুবদল নেতা আজিজুর রহমান, তৈয়ব, ইদ্রিস, রুবেল, সিরাজুল ইসলাম, হাসান, ইমতিয়াজ, সেলিম, জাবের হোসেন, টিপু, আলাউদ্দীন, দিদার, শফিকুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা এবিএম আব্দুর রহিম সহ বিএনপি'র অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত পরিচালনা করেন, চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা, পীরে তরিকত কাজী আলহাজ্ব শাহ মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের।
লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...
রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

মন্তব্য (০)