ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ফিরোজ হোসেন (৩৮) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী।
শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মিল্লিক বিলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পলাতক রয়েছে স্ত্রী পায়েল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত ফিরোজ হোসেন জয়পাড়া মুক্তিযোদ্ধা মার্কেটের একজন ব্যবসায়ী। তিনি ঐ এলাকার শেখ আনছারের ছেলে।
জানা যায়, ফিরোজের সাথে ১৬/১৭ বছর আগে জয়পাড়া খাড়াকান্দা গ্রামের পায়েলের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। শুক্রবার ভোরে স্বামী ঘুমে থাকা অবস্থায় ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী পায়েল। এসময় ফিরোজ আলমের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন।
এব্যাপারে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি।
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...
দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

মন্তব্য (০)