• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ রমজান) পবিত্র রমজানের তাৎপর্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বারকাতুল্লাহ এবং সহকারী সেক্রেটারি অধ্যক্ষ তানহার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের সত্য ও বাস্তব চিত্র মানুষের সামনে তুলে ধরতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সাংবাদিকদের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাদের প্রতি সম্মান জানানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও সুসম্পর্ক জোরদার করতেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বারকাতুল্লাহ। পরে সকলের অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও প্রচার সম্পাদক এইচ. এম. মাজহারুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo