• সমগ্র বাংলা

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে কাজীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সামাজিক ব্যধি বাল্যবিয়ে প্রতিরোধে কাজীদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার শহরের আশার আলো প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব  করেন উন্নয়ন সংঘে মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

অনুষ্ঠানে সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে মতবিনিময় সভা উদ্বোধন করেন। 

উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা কাজী সমিতির সভাপতি মো. হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সিডিও সাব্বির হোসেন রিয়াদ,  সনাতনী ধর্মের পুরোহিত সুকান্ত চক্রবর্ত্তী প্রমুখ। সভায় ৫০ জন মুসলিম, হিন্দু, খ্রীষ্টান ধর্মের নিকাহ নিবন্ধক উপস্থিত ছিলেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন নিকাহ নিবন্ধকগণ যদি ইচ্ছা করেন তাহলে সমাজে কোন বাল্যবিয়ে সংঘটিত হবে না। তবে ভূয়া কাজিদের কারণে বাল্যবিয়ের স্রোত বন্ধ করা যাচ্ছে না। এটা প্রতিরোধ করতে হলে মূলধারার কাজীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তথ্য পাওয়া মাত্র উপজেলা নির্বাহী অফিসার, ওসি এবং মহিলা বিষয়ক অফিস দ্রুত সাড়া দিয়ে থাকে এবং আইনি প্রক্রিয়ায় বাল্যবিয়ে বন্ধ করে। তিনি উন্নয়ন সংঘ এবং ওয়ার্ল্ড ভিশনের প্রশংসা করে বলেন অন্যান্য বেসরকারি সংস্থী, ইমাম, অন্যান্য ধর্মীয় নেতা, শিক্ষকসহ সমাজের বিভিন্ন স্টেকহোল্ডাদের এগিয়ে আসতে হবে।

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo