• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদরাসা মোড় কলেজপাড়ায় এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী জমির মালিকরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার ভূমিদস্যু শরিফুল, মতিন, শাহ আলম ও বদিউর চক্র এলাকার মানুষের বিভিন্ন জমি জোরপূর্বক দখল অপচেষ্টা করছে। এমনকি জমি দখলের সময় চাঁদাবাজি করছে তারা। ৫ লাখ টাকা চাঁদা না পেলেই হামলা ভয়ভীতি ও হুমকি দিচ্ছে জমির মালিকদের। এলাকার প্রকৃত জমির মালিকরা এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছে। 

জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় সুষ্ঠ তদন্ত, বিচার ও নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগী জমির মালিকরা। তারা আরও বলেন, এলাকায় স্বনামধন্য ব্যবসায়ী ও সাবেক মেরিন ক্যাপ্টেন শাহ আলম ওরফে কাজলের জমি দখল করেছে ভূমিদস্যু চক্র। তার পদবী ও সুনামকে নিয়ে নানারকম অপপ্রচার চালানো হয়েছে। এমনকি গত মঙ্গলবার (০৩ মার্চ) ভাংচুর করে জোরপূর্বক জমিতে নিজেদের সাইনবোর্ড বসিয়েছে তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. জুয়েল আলী, বাইরুল ইসলাম, তাজেমুল হক৷ সাম মোহাম্মদ, আনারুল হক, আব্দুল মজিদসহ অন্যান্যরা। 

এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক। তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা ও নিরাপত্তাহীনতার বিষয়ে সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo