• সমগ্র বাংলা

দিনাজপুরের গোর এ শহীদ বড়ময়দান কাটাতারের বেড়া অপসারন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের গোর এ শহীদ বড়মাঠ থেকে দ্রুত কাটাতারের বেড়া অপসারনসহ সেনা বাহিনীর কবল মুক্ত করার দাবিতে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

ওই বড় মাঠে দেশের বৃহত্তম ঈদগা মিনার নির্মান ছাড়াও বিভিন্ন ইভেন্টের ক্রীড়া অনুশীলন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ছাড়াও স্বাধীনতা এবং বিজয় দিবসের কুজকাওয়াজ, বার্ষিক মেলাসহ সাংস্কতিক উৎসবের আয়োজন করা হয়ে থাকে।

দিনাজপুরবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ক্রিকেটার ফুটবলারসহ বিভিন্ন শ্রেণির খেলোয়াড়, ক্রীড়ামোদি এবং সাবেক জনপ্রীতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানান শ্রেণি পেশার প্রতিনিধি।

কর্মসূচিত বক্তব্য দেন সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, চেম্বার অব কমার্সের নেতা আক্তারুজ্জামান জুয়েল, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, বিএনপি নেতা রাহবার আহমেদ পিয়াল, ওয়ার্কাস পার্টির নেতা হবিবর রহমান, উদীচীর নেতা রেজাউর রহমান রেজু, সাংস্কৃতিক সংগঠনের নেতা সুলতান কামাল উদ্দিন বাচ্চুসহ অন্যান্যরা। 

ঈদুল ফিতরের নামাজের আগে মাঠ তারকাটার বেড়া অপসারন করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে যাবার ঘোষনা দিয়েছেন তারা।

বড় মাঠ মুক্তির আন্দোলন বেগবান করতে আগামী ১০ মার্চ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ভবনে বিভিন্ন পেশাজীবিসহ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে সভা আহবান করেছেন মাঠ রক্ষা আন্দোলনের নেতা সাবেক পৌর কাউন্সিল বিএনপি নেতা রেহাতুল ইসলাম খোকা।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo