• সমগ্র বাংলা

ফরিদপুরে মাদক নিয়ে বিরোধ: ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে মাদক সংক্রান্ত বিরোধের জেরে ইকবাল শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে গলা ও দুই পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালানো হয়েছে। গতকাল বুধবার (৪ মার্চ) রাতে ইউনিয়নের আফজাল মন্ডলের হাট এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুতর আহত ইকবাল শেখ চরমাধবদিয়া ইউনিয়নের রশিদ শেখের ছেলে। ঘটনার সময় স্থানীয়রা একটি বাগানের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান। সেখানে গিয়ে তারা ইকবালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পালানোর সময় অভিযুক্ত জিয়া মন্ডল (৫০) ও তার এক সহযোগী মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা জিয়া মন্ডলকে ধরে গণপিটুনি দিলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করে। বর্তমানে সে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

আহতের অবস্থা আশঙ্কাজনক ইকবাল শেখের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে। 

এলাকাবাসী ও প্রাথমিক তথ্যমতে জানা যায়, অভিযুক্ত জিয়া মন্ডল এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত। মাদক ব্যবসার অভ্যন্তরীণ কোন্দল থেকেই এই হামলার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শহিদুল ইসলাম জানান, "আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হামলার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" 

মন্তব্য (০)





image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

চিরিরবন্দরে পুকুরের পানিতে পড়ে শিশুকন্যার প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়...

image

হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সন...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজ...

  • company_logo